বাংলার ভোর প্রতিবেদক
প্রসিদ্ধ মিষ্টান্নজাত দ্রব্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান যশোরের জনপ্রিয় ব্র্যান্ড ‘শুভেচ্ছা সুইটস’ এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের মুজিব সড়কে সার্কিট হাউসের বিপরীত পাশে এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সিরাজুল হক, একেএম শামীম উজ জামান, একেএম সাদিক উজ জামান, দৈনিক ‘বাংলার ভোর’ এর উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, সদর উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম কামাল, কাজী মফিজুল হক, ওবায়দুর রহমান, আনিসুজ্জামান সোহেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নতুন উপশহর এ ব্লক জামে মসজিদের খতিব মাওলানা মামুনসহ বায়তুল করীম এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

জানা গেছে, ক্রেতাদের চাহিদা মেটাতে প্রসিদ্ধ এ প্রতিষ্ঠানটির দ্বিতীয় আউটলেট করা হয়েছে। প্রথম দিনে ডিসপ্লেকৃত নতুন ৪২টি আইটেমের মধ্যে ৩০টি মিষ্টিপ্রেমীদের মন জয় করেছে। মিষ্টান্নজাত এসব পণ্যের মধ্যে রয়েছে মোঘল মিঠাই, গোলাপজাম, ইরানি ভোগ, মন্ডা প্রভৃতি। নিজস্ব খামারের দেশি গাভীর খাঁটি দুধ দিয়ে এসব মিষ্টি তৈরি করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version