Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ফারিহা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

স্কুলছাত্রী ফারিহাকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ এনে দ্রুত বিচার এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বৃহত্তর খাজুরার ছাত্র জনতার ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বৃহত্তর খাজুরা এলাকার ছাত্র জনতা অভিযোগ করেন, স্কুলছাত্রী ফারিহাকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ফারিহার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে পাঁচদিন চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস মালিক কর্তৃপক্ষ ফারিহার পরিবারকে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করেনি। এমনকি একটি বারের জন্যও শারীরিক অবস্থার খোজ খবর নেয়নি। চালক ও হেলপারের কারণে একজন সম্ভাবনাময়ী শিক্ষার্থী এমন ভাবে অকালে চলে গেল।

মানববন্ধন থেকে বক্তারা ঘাতক বাসের চালক ও হেলপারের বিচারসহ নিরাপদ সড়কের জোর দাবি জানান। একইসাথে, শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।

মানববন্ধনে নিহত ফারিহার বড় ভাই জোবায়ের হোসেন জিতু, চাচা কামরুল ইসলাম, এবং শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শামীম হোসেন, তানভীর রহমান, আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ‘ফারিহা হত্যার বিচার চাই’, ‘বোন হত্যার বিচার চাই’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘শিক্ষার্থীদের হাফ ভাড়া চাই’ সহ নানা স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়।বক্তারা দ্রুততম সময়ে ফারিহা হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

দাবিতে দুর্ঘটনায় নিহত ফারিহা বিচার মানববন্ধন যশোরে সড়ক হত্যার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.