Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী ও সার্টিফিকেট প্রদান

banglarbhoreBy banglarbhoreজুলাই ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট, এডুকেশন এন্ড এচিভমেন্ট (আইডিয়া) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরে উপপরিচালক মো. রফিকুল হাসান। এ সময় তিনি কোর্সে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট এবং ৫ শিক্ষার্থীকে ‘বেস্ট ইন্টার্ন’ খেতাবে সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, ‘বর্তমান সময়ে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ আমাদের ছেলেমেয়েরা প্র্যাক্টিকাল বিষয়ে দক্ষ হয়না। এ প্লাস পাওয়া সার্টিফিকেট নিয়ে ভাইভা বোর্ডে ঢুকলেও আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পরে। এসব সমস্যা দূর করে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এমন কোর্সে অবদান অসামান্য।’

ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট, এডুকেশন এন্ড এচিভমেন্ট (আইডিয়া)র প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক শাহীনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোটার সাজেদ রহমান, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্সের সমন্বয়ক মিতালি বালা।

অনুষ্ঠানের সভাপতি আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স এর প্রতিষ্ঠাতা মো. হামিদুল হক বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রয়োজন দক্ষতা অর্জনের। সেই কাজিটিই আইডিয়া করেছে। এই কোর্সের আওতায় থাকা শিক্ষার্থীরা প্র্যাক্টিকাল কাজের পাশাপাশি অর্জন করেছে মানবিক গুণাবলি। যেকোন জায়গায় দাঁড়িয়ে নিজেদের যোগ্য প্রমাণ করার আত্মবিশ্বাস ওদের রয়েছে।

কোর্সে অংশ নেওয়া বিধান প্রামাণিক নামে শিক্ষার্থী জানায়, এখানে এসে প্রায়োগিক শিক্ষা যেমন অর্জন করেছি, তেমনি বৃদ্ধি পেয়েছে মানসিক দক্ষতা। টীমের সাথে কাজ করার সক্ষমতা বেড়েছে, শিখেছি প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং এর মতো বড় বড় জায়গা।

কোর্সের সমন্বয়ক মিতালি বালা বলেন, কোর্সের শুরু থেকে থাকা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্যণীয় পরিবর্তন এসছে। সামনে এসে বক্তব্য রাখতে পারার যোগ্যতা থেক শুরু করে কাস্টমার ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং এর মতোন নানান দক্ষতায় এখন তারা সমৃদ্ধ।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রায়োগিক যোগ্যতায় দক্ষ করে তুলতে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধানে ২০২৩ সালের ২৮ অক্টোবর যাত্রা শুরু করে ‘আইডিয়া সফট স্কিল ডেভেলপমেন্ট কোর্স’। এই কোর্সের আওতায় থাকা শিক্ষার্থীরা পাব্লিক স্পিকিং, কমিউনিকেশন হ্যাকস, ভিডিও এডিটিং বেসিক্স, টেকনোলজি ম্যানেজমেন্ট, ম্যানারস এন্ড এটিকেট, কন্টেন্ট রাইটিং সহ প্রায় ১৫ টি লেসন শেখার মধ্য দিয়ে অর্জন করেছে প্র্যাক্টিকাল দক্ষতা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.