Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বুধবার বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের নববর্ষ উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা শেষে পক্ষ থেকে জুলাই বিপ্লবের পর থেকে নতুন বছরের আগ পর্যন্ত যশোর জেলা প্রশাসনের গৃহিত সকল উন্নয়নমূলক কর্মযজ্ঞের লিখিত ফিরিস্তি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। এ সময় বলা হয় জুলাই বিপ্লবের পর যশোরের ৩৫ তম জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের নেতৃত্বে একটি দারিদ্র্যমুক্ত, বেকারত্বমুক্ত এবং দূষণমুক্ত যশোর গড়ার লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি নিরলসভাবে কাজ করে চলেছে জেলা প্রশাসন।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষার গুণগত মান নির্নয়, সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণ, অবকাঠামোগত উন্নয়ন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের তালিকা প্রণয়ন, দ্রব্যমূল্য এবং বাজার মনিটরিং কার্যক্রম জোরদার, ভবদহ সমস্যা সমাধানসহ নানা বিষয়ে জেলা প্রশাসনের গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় লিখিত বক্তব্যে।
জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.