Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাংবাদিক শহিদ জয় সংবর্ধিত

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
সড়ক-মহাসড়কের দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনব প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয়েছে, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক শহিদ জয়কে।
বুধবার দুপুরে যশোর শহরতলীর খোলাডাঙ্গা আল ইমান নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় সামাজিক সচেতন সংস্থা (সাসস)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সামাজিক সচেতন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম, যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মীর মঈন মুসা, স্থানীয় মসজিদের ইমাম আমিনুর রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

অনুষ্ঠানে কেক কেটে সাসসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ অবদান রাখায় সাংবাদিক শহিদ জয়কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, অনেকদিন যাবৎ সাংবাদিক শহিদ জয়, খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়কের বিভিন্ন মাইলফলক, সিগনাল বোর্ড, সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ বোর্ডগুলো পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন।

যশোর শহিদ জয় সংবর্ধিত সাংবাদিক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.