বাংলার ভোর প্রতিবেদক
যশোর কেশবপুর উপজেলার আটন্ড গ্রামের সাজেদা বেগমের ৩০ টি মেহগনি গাছ কাটা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মজিদপুর ইউনিয়নের ৭ ওয়ার্ড় বিএনপি সভাপতি জাহাঙ্গীরের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে সাংবাদ সম্মেলনে তিনি এঅভিযোগ করেন। অত্যচার নিপীড়নের শিকার এ নারী ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা করেছেন। মামলাটি পিবিআই তদন্ত করছে বলে সংবাদ সম্মেলনে জানান।
লিখিত বক্তবে সাজেদা বেগম জানান, গত ২০ ডিসেম্বর তার পৈত্রিক সম্পত্তির উপরে ৩০টি মেহগনি গাছ বিএনপি নেতা জাহাঙ্গীর, বিল্লাল তার লোকজন কেটে ফেলে। এসময় রনি, আয়ূব খান, সুরো, সেলিম, নাজমুলসহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত। পরবর্তীতে তিনি মামলা করেন। যার মামলার নং- ৭৮৬, মামলা করলে। মামলাটি তদন্ত চলছে। গত ১১ জানুয়ারি তারিখে লক্ষ্মীনাবকাঠি আনারের ছেলেসহ কয়েকজন গাছগুলো উঠিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, বাঁধা দিলে তারা গালাগালি করে এবং বলে বিএনপি করি এখন ক্ষমতায় এখন যা খুশি আমরা করবে। কোন আইন আদালত করে কোন লাভ হবে না বলে হুমকি দেন। স্বামী ও সন্তান বাহিরে থাকায় বর্তমানে তিনি চরম অসহায় হয়ে পড়েছেন। তিনি ন্যায বিচার প্রার্থনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাজেদা বেগমের স্বামী সিরাজুল ইসলাম।
শিরোনাম:
- নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
- যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
- অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
- যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
- উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
- উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
