Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
  • অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
  • যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
  • আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
  • বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ গঠন

banglarbhoreBy banglarbhoreDecember 30, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সম্ভাব্য অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে করণীয় নিধারণ’ শীর্ষক যশোরে সুশীল সমাজের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিকে প্রধান উপদেষ্টা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমানকে আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলকে সদস্য সচিব করে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ’ গঠন করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে লালদীঘিরপাড় হরি সভা মন্দিরের দ্বিতীয়তলায় যশোর পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যশোরের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতি ও সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
নবগঠিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ’ যশোরের অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক হাবিবা শেফা, দীপংকর দাস রতন, অ্যাড. মাহমুদ হাসান বুলু, সাজেদ রহমান বকুল ও শ্যামল দাস, যুগ্ম সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, তপন কুমার ঘোষ, হাবিবুর রহমান মিলন, সায়েদা বানু শিল্পী ও প্রণব দাস।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি। সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন। মূল বক্তব্য উপস্থাপন করে পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, দেশে কোন নির্বাচন হলেই বিভিন্ন কারণে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসে। কখনওবা অত্যাচার এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যা ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়ায়। ২০০১ সাল, ২০১৪ সাল, ২০১৯ সালের জাতীয় নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনেও দেখেছি ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র।
তার বক্তব্যের সূত্র ধরে বৈঠকে মুক্ত আলোচনায় অংশ নেন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহিন ইকবাল, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, জেলা শিল্পকলা অ্যাকাডেমির সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী হাবিবা শেফা, পিপি ইদ্রিস আলী, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি যশোরের আহ্বায়ক ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান বকুল, বিএমএ যশোরের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল বাশার, সিআইপি শ্যামল দাস, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস, সুরবিতান যশোরের সাধারণ সম্পাদক আইনজীবী বাসুদেব বিশ্বাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, জেলা নারী ক্রীড়া পরিষদের প্রতিনিধি সায়েদা বানু শিল্পী, শিক্ষক সমিতি যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পূজা উদযাপন পরিষদ যশোরের সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস ও প্রশান্ত দেবনাথ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা

    October 20, 2026

    যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    October 20, 2026

    সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.