Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সোনাসহ চার চোর আটক

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১২, ২০২৪Updated:জানুয়ারি ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
যশোরে গৃহচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একইসাথে তাদের কাছ থেকে দুইভরি নয় আনা সোনার গহনা, মোবাইল ফোন, ঘড়ি, ল্যাপটপ, আয়রন, পোশাকসহ চোরাই কাজে ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামের রাকীন হোসেন, একই গ্রামের ইসমাইল হোসেন, চাঁচড়া রায়পাড়ার মহনা ওরফে রচনা এবং চুরি করা সোনাকারবারী নাজির শংকরপুরের ফিরোজ হোসেন।
তাদের মধ্যে রচনা ও ফিরোজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকেলে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ডিবি পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মহিবুরের বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্রের সদস্যরা পাঁচ ভরি সোনা, লাপটপ, মোবাইল, ঘড়ি, নগদ টাকাসহ আট লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। চোরাই মোবাইল ফোন ট্রাকিং করে তারা আসামিদের শনাক্ত করে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এলআইসি টিমের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রাকিন ও ইসমাইলকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে পরবর্তীতে বড় বাজার এলাকার মর্জিনা জুয়েলার্স থেকে ওই সোনা উদ্ধার করা হয়। একইসাথে মোহনার কাছ থেকে অন্যান্য মালামাল উদ্ধার করে ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনার নেপথ্যে রয়েছেন আরও দুইজন। তারা হলেন মোহনার স্বামী রবিউল ইসলাম রবি ও মন্ডলগাতী গ্রামের রিজভী আহম্মেদ রাফীন। তারা জেলার বিভিন্ন এলাকায় দুর্র্ধষ চুরির সাথে জড়িত। ইতিমধ্যে তারা দুজন গত ১০ জানুয়ারি রাতে মণিরামপুর এলাকার এক বাড়িতে চুরি করতে যেয়ে হাতেনাতে ধরা পড়েন। তিনি বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.