Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে হ্যান্ডমাইকে বাজছিল ৭ মার্চের ভাষণ, অতঃপর

banglarbhoreBy banglarbhoreমার্চ ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের চারখাম্বা এলাকার একটি বাড়ির পাচিলে রাখা হ্যান্ডমাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজতে শোনা যায়। হঠাৎ মাইকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে উৎসুক মানুষের ভিড় জমে যায় সেখানে।

শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে বা কারা সেখানে মাইকটি রেখে গেছে, তা এখনো জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার রাতে চারখাম্বা মোড় থেকে চৌরাস্তার দিকে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের ওপর কে বা কারা সাদা ও নীল রঙের একটি হ্যান্ডমাইক রেখে যায়।

সেখানে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি বাজতে থাকে। এ সময় আশপাশের মানুষকে মাইকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অনেকেই সে দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় চা দোকানদার রমজান বলেন, হঠাৎ দেয়ালের ওপর রাখা মাইক থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে কাছে গিয়ে দেখি হ্যান্ডমাইক থেকে ভাষণটি বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকায় কে এসে মাইকটি রেখে গেছে, তা বোঝা যায়নি।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চারখাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি জব্দ করে থানায় নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.