Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস
  • নতুন-পুরাতন বইয়ের চাপে দিশেহারা কোমলমতি শিক্ষার্থীরা
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১
  • যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে অভিমানে কিশোরের আত্মহত্যা
  • আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত আনোয়ার হোসেন
  • যশোরে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানী পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় নাগরিক আটক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার হীরক ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ৪৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটককৃত ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২)। সে ভারতের তামিলনাড়ুর বাসিন্দা আবু বক্করের ছেলে ।

এছাড়া, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫ হাজার ৫৩০ টাকা বাংলাদেশি মুদ্রা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি , ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ঘড়ি জব্দ করা হয়েছে।

সব মিলিয়ে জব্দকৃত ডায়মন্ড ও অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন স্বীকার করেছে, ঢাকা থেকে চোরাকারবারীদের কাছ থেকে হীরা সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরবর্তীতে এসব হীরা কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন এর একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে আনুমানিক ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের হীরা উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত ব্যক্তি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন। যা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত বহন করে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত হীরা পুলিশের উপস্থিতিতে যশোরের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি দ্বারা পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল হীরা হিসেবে শনাক্ত করা হয়েছে। উদ্ধারকৃত হীরার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এ ঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দকৃত হীরা ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস

এপ্রিল ২, ২০২৬

নতুন-পুরাতন বইয়ের চাপে দিশেহারা কোমলমতি শিক্ষার্থীরা

এপ্রিল ২, ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১

এপ্রিল ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.