Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুরে মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব সৃষ্টির মাধ্যমে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনতাই করার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০) আহত হয়েছেন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হিজলডাঙ্গা গ্রামের তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেফতার করতে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। তাকে আটক করে নিয়ে আসার সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ‘পুলিশ আসামিকে হত্যা করেছে’ এমন মিথ্যা ঘোষণা মসজিদের মাইকে প্রচার করা হয়।

এ ঘোষণার পরপরই স্থানীয় ৫০ থেকে ৬০ জন লোক জড়ো হয়ে মব তৈরি করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে এবং জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নিয়ে যায়।

আহত কনস্টেবল শহিদুল ইসলাম জানান, আসামিকে আটকের পর স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় আসামিও মাথা দিয়ে আঘাত করে এবং মবের সদস্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে ছিনিয়ে নেয়।

এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, পরবর্তীতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামি জাহাঙ্গীর আলমকে সীমান্ত এলাকা থেকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.