Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় শুভসূচনা করেছে যশোর জেলা দল। প্রথম ম্যাচে বড় জয়ের পর আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে খুলনা জেলা স্টেডিয়ামে বাগেরহাটের মুখোমুখি হবে যশোরের কিশোররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের খেলোয়াড়দের মনোবল ও উৎসাহ বৃদ্ধিতে পাশে দাঁড়িয়েছে কালচার্ড বিলোনা ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কুলিন’।

তরুণ ক্রিকেটারদের প্রস্তুতি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে কুলিনের উদ্যোগে শুক্রবার যশোর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে নতুন ট্রাকসুট প্রদান করা হয়। এদিন সকালে শামস্-উল-হুদা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয়।

ট্রাকসুট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা কোচ আজিমুল হক, দলের ম্যানেজার সঞ্জয় সাহা এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক শাহারিয়ার সাকিব। এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠান কুলিনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর স্বত্বাধিকারী খোন্দকার তানভীর আহম্মেদ অনিক ও খোন্দকার সাইফুল ইসলাম বাণীসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান কুলিনের স্বত্বাধিকারী খোন্দকার তানভীর আহম্মেদ অনিক বলেন, “যশোরের তৃণমূল ক্রিকেট সবসময়ই সম্ভাবনাময়। এই কিশোর ক্রিকেটাররাই আগামীতে জাতীয় পর্যায়ে জেলাকে প্রতিনিধিত্ব করবে। প্রথম ম্যাচে তাদের দুর্দান্ত জয় আমাদের গর্বিত করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এবং তরুণ খেলোয়াড়দের মনোবল চাঙা রাখতেই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কুলিন আগামীতেও জেলার ক্রীড়াঙ্গনের এমন ইতিবাচক অগ্রযাত্রায় সাথে থাকার চেষ্টা করবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.