Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৬

রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
এঅই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় তার এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন। নিহত মুশফিকুর রহমান (২৮) চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি যশোর উপশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত ইয়াসিন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আলী আকবরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজারহাট বাজার এলাকায় দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল সামনে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল চালকের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে হেলমেট চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই মুশফিকুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ইয়াসিনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ইয়াসিনের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা রাজারহাট এলাকায় দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কর্মী ট্রাকচাপায় নিহত প্রাণ কোম্পানি রাজারহাট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.