বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া চর্চা, ইতিহাস ও নাগরিক চেতনার অন্যতম প্রাচীন ও গৌরবময় সামাজিক প্রতিষ্ঠান যশোরের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকালে এক ঘরোয়া পরিবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে দায়িত্বভার বুঝিয়ে দেন।

এ সময় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, ইনস্টিটিউটের নির্বাচন কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোটে নির্বাচিত ২০ জন সদস্যের সর্বসম্মতিক্রমে দায়িত্বভার নেন সহ সভাপতি-১ হিসেবে কবি কাসেদুজ্জামান সেলিম, সহ সভাপতি-২ হিসেবে সানোয়ার আলম খান দুলু, সহ সভাপতি-৩ হিসেবে কবি ড. শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক হিসেবে এ. জেড. এম. সালেক (স্বপন), সাধারণ সম্পাদক-১ হিসেবে অ্যাড. মাহমুদ হাসান বুলু, সাধারণ সম্পাদক-২ হিসেবে সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাবলিক লাইব্রেরি সম্পাদক হিসেবে প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক হিসেবে শাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্যকলা সম্পাদক হিসেবে আলমগীর হোসেন, টাউন ক্লাব সম্পাদক হিসেবে অধ্যাপক ইবাদত আলী ও শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সম্পাদক হিসেবে এমরান সাদিক। এছাড়াও নির্বাহী কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব নেন রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাড. আবুল কায়েস, হাচিনুর রহমান, হাবিবুর রহমান রুবেল, জিল্লুর রহমান, নাসির উদ্দীন মিঠু, আনিসুজ্জামান পিন্টু ও এস এম মুস্তাফিজুর রহমান কবির ও শাহনেওয়াজ আনোয়ার।

এদিকে, সন্ধ্যায় ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড. এম. সালেক (স্বপন) নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে নাট্যকলা সংসদে যান। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের পর নেতৃবৃন্দ নতুন নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেনের হাতে নাট্যকলার দায়িত্ব তুলে দেন। নাট্যকলার সাবেক সম্পাদক এম এ মহিউদ্দিন লালুর সভাপতিত্বে ও অ্যাড. চুন্নু সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইনস্টিটিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড. এম. সালেক (স্বপন), বিদায়ী নাট্য সম্পাদক আব্দুর রহমান কিনা, নাট্যব্যক্তিত্ব স্বপন দাস, মাস্উদ জামান, আবুল হাসান তুহিন, চঞ্চল সরকার, ইলিয়াস শরীফ, শরীফ হোসেন ধীমান প্রমুখ।

Share.
Exit mobile version