বিবি প্রতিবেদক
“মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে নিজস্ব উদ্যোগে নতুন বছর উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন যশোর ইয়ামাহা রাইডার ক্লাব।
আজ সোমবার (১৫ জানুয়ারি) যশোর সদরের খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রী তুলে দেন ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের সদস্যরা।
শিক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল, মডারেটর শরীফসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের অন্যান্য সদস্যরা।
এসময় ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, শিক্ষাই জীবনের সকল মূল। সেজন্য জাতিকে সুশিক্ষার আলোতে আলোকিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ।
তাদের এধরনের কর্মকাণ্ডে সব সময় সহযোগিতা করার জন্য এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাতসহ ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের সকল মেম্বারকে ধন্যবাদ জানান তিনি।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
