Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
  • কোটি টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
  • জীবননগরের আঙ্গুর চাষে সাফল্য
  • শ্যামনগরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তালায় মানববন্ধন
  • পাইকগাছায় মাসিক সমন্বয় সভা ও বিদায়ী শিক্ষা কর্তার সংবর্ধনা প্রদান
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরি, ক্ষতি অর্ধলক্ষাধিক টাকা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর উপশহরের তেল পাম্প সংলগ্ন এলাকায় ‘স্বাধীন বাংলা এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী দোকান মালিক আহসানুল্লাহ জানান, প্রতিদিনের মতো কাজ শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। গভীর রাতের নির্জনতাকে কাজে লাগিয়ে চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।

বুধবার সকালে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। প্রাথমিক হিসাবে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে জড়ো হন।

দোকান মালিক জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফুটেজ পাওয়া গেলে তা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপশহর এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, গভীর রাতে পর্যাপ্ত টহল ও নজরদারির অভাবে চোরেরা এ ধরনের অপরাধ করতে সাহস পাচ্ছে।

দ্রুত চোর শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয় ব্যবসায়ীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মার্চ ৪, ২০২৬

কোটি টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন

মার্চ ৪, ২০২৬

জীবননগরের আঙ্গুর চাষে সাফল্য

মার্চ ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.