Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

জীবননগরের আঙ্গুর চাষে সাফল্য

banglarbhoreBy banglarbhoreমার্চ ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
জীবননগরের আঙ্গুর চাষে সাফল্য
Share
Facebook Twitter LinkedIn

এম আই মুকুল, জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগরের সফল কৃষি উদ্যোক্তা রুহুল আমিন তার খামারে উৎপাদিত দুই প্রজাতির সিডলেস আঙ্গুর উপহার দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে তিনি নিজ বাগানের আঙ্গুর মন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় মন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের বিস্তৃত সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলবায়ু উপযোগী উন্নত জাতের ফল উৎপাদনে উদ্যোক্তাদের অগ্রগতি কৃষিখাতে নতুন দৃষ্টান্ত। তিনি রুহুল আমিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্চমূল্যের ফল চাষে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও নীতিগত সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।

প্রসঙ্গত, রুহুল আমিন এক যুগেরও বেশি সময় ধরে জীবননগরে তার প্রতিষ্ঠিত ‘রুহুল এগ্রো লিমিটেড’ ও ‘গ্রীণ প্লানেট এগ্রো’ খামারে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জাতের আঙ্গুরের পরীক্ষামূলক চাষ চালিয়ে আসছেন। দীর্ঘ গবেষণা, জাত নির্বাচন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি স্থানীয় আবহাওয়ায় সাফল্যের সঙ্গে বীজবিহীন আঙ্গুর উৎপাদনে সক্ষম হন।

কৃষি সংশ্লিষ্টদের মতে, দেশে আঙ্গুরের অধিকাংশ চাহিদা আমদানিনির্ভর। স্থানীয়ভাবে মানসম্মত আঙ্গুর উৎপাদন বাড়লে আমদানি ব্যয় কমবে এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরি হবে।

রুহুল আমিন বলেন, “সঠিক প্রযুক্তি ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে দেশেই বাণিজ্যিকভাবে উন্নত জাতের আঙ্গুর উৎপাদন দ্রুত সম্প্রসারণ সম্ভব।” বৃহৎ পরিসরে চাষ সম্প্রসারণের পরিকল্পনাও তার রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চুয়াডাঙ্গার অনুকূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষে এ অঞ্চলের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। উদ্যোক্তাদের এ উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন আশা জাগাচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.