Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর এমএম কলেজে সনাক-টিআইবির ভ্রাম্যমাণ ক্যাম্পেইন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

“গোপনীয়তার সংস্কৃতি নয়, তথ্য প্রদানের মানসিকতা চাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে যশোর সরকারি এমএম কলেজে বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ভ্রাম্যমাণ ক্যাম্পেইন আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাকের সহসভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কণা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তথ্য জানা আমাদের মৌলিক অধিকার। কিন্তু দুঃখজনকভাবে অনেকে জানেনই না যে বাংলাদেশে তথ্য জানার একটি শক্তিশালী আইন রয়েছে।” তিনি সরকারি দপ্তরের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে তথ্য জানার সংস্কৃতি গড়ে ওঠার ওপর জোর দেন।
তথ্য অধিকার আইনের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন সনাক সদস্য স্বপ্না দেব নাথ। পাশাপাশি হাতে কলমে “ক” ফরম পূরণের পদ্ধতি ক্যাডেটদের দেখান।

অনুষ্ঠানের শেষে ইয়েস দলনেতা ওসমান গণি উপস্থিত ক্যাডেটদের নিয়ে টিআইবি প্রণীত দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইয়েস সদস্য তানিয়া আক্তার মিলি। অনুষ্ঠানে ইয়েস সহদলনেতা সুমা সরকার, ইয়েস ফাহাদ, বিল্লাল, হাসিবুর, তরু, ফামিহা, সম্রাট, আরবী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে বিএনসিসির সেনা শাখার ৩০ জন, বিমান শাখার ৩০ জন এবং রোভার স্কাউটের ২০ জনসহ মোট ৮০ জন ক্যাডেট অংশগ্রহণ করে।- প্রেস বিজ্ঞপ্তি

এমএম কলেজে ক্যাম্পেইন টিআইবি ভ্রাম্যমাণ যশোর সনাক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.