Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেনারেল হাসপাতালে ওষুধ চুরিকালে ধরা

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বেচ্ছাসেবী আইয়ুব আলী (৪৬)ওরফে পাইনো আইয়ুবকে চোরাই ওষুধসহ হাতেনাতে ধরেছে জনতা। পরে তাকে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের হাতে তুলে দেয়া হয়। রোববার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় ৮ নম্বর মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আইয়ুব ঝিকরগাছা থানার অমৃতবাজার মাগুরা গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়ে আইয়ুবকে ছেড়ে দিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ টুলু।

হাসপাতালে রোগী দেখতে আসা শহরের ঢাকা রোড মোল্লাপাড়া এলাকার বাদশা শেখ জানান, অসুস্থ স্বজনকে দেখতে এসে হাসপাতালের তৃতীয় তলায় ৮ নং মেডিসিন ওয়ার্ডে তিনি দেখতে পান অজ্ঞাত এক ব্যক্তি অভিযুক্ত পাইনো আইয়ুবের পকেটে ওষুধ গুঁজে দিচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি পাইনো আইয়ুবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মুহূর্তের মধ্যে বেশ কিছু ওষুধ তৃতীয় ব্যক্তির মাধ্যমে সরিয়ে ফেলেন এবং চিৎকার ও তর্ক করেন। এ অবস্থা পাইনো আইয়ুবকে ধরে হাসপাতাল পুলিশ বক্সে নেন বাদশা শেখ। পুলিশ তার পকেট তল্লাশি করে ৬০ পিস ইসোমিপ্রাজল, ৪০ পিস প্যারাসিটামল ও অন্যান্য গ্রুপের কিছু ওষুধ উদ্ধার করে। পরে আইয়ুবকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলে তদন্ত করার জন্য তাকে ছেড়ে দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ ন ম বজলুর রশীদ টুলু।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং জরুরী বিভাগ থেকে ওষুধ, গজ, তুলা, ব্যান্ডেজসহ বিভিন্ন সামগ্রি চুরি করে বাইরে বিক্রি করছে। এ সিন্ডিকেটের মধ্যে রয়েছে সাগর দাস, জরুরি বিভাগের খাইরুল ইসলাম ওরফে কালো খাইরুল, রাকিব, ৯ নং ওয়ার্ডের লিপি দাস, ৮ নং ওয়ার্ডের আকলিমা, ফারজানা প্রমুখ।

জানতে চাইলে ডা. আ ন ম বজলুর রশীদ টুলু জানান, সুপার স্যার আজ (রোববার) সারাদিন দুদকের গণশুনানিতে ছিলেন। কাল সকালে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওষুধ চুরি যশোর জেনারেল হাসপাতাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.