Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেনারেল হাসপাতাল : অজ্ঞাত পরিচয়ে চিকিৎসাধীন ব্যক্তির বাড়ি কুষ্টিয়ায়

স্বজনদের কাছে ফেরানোর উদ্যোগ
banglarbhoreBy banglarbhoreOctober 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় দোয়াত হোসেন পটল (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। অজ্ঞাত পরিচয়ে ১০দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে নিজের নাম, পরিচয় বলতে পারছেন। কিন্তু স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়নি। ফলে অবহেলায় চলছে তার চিকিৎসা। তাকে স্বজনদের কাছে ফেরানোর উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় কে বা কারা তাকে হাসপাতালে ভর্তি করে রেখে যায়। আহত দোয়াত হোসেন পটল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে আছে। ছেলেদের নাম মঞ্জুর ও শিশির নাসিম। তার একটা হাত নেই।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বেড ও বিছানা ছাড়া একজন রোগী মেঝেতে শুয়ে আছেন। পাশে পড়ে আছে ব্যবহৃত স্যালাইন ও প্রসাবের ব্যাগ। মাথার পাশে ছেড়া স্যান্ডেল ও খালি পানির বোতল। একজন মহিলা তাকে মুখে তুলে খাবার খাওয়াচ্ছেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে। তার মেলেনি বেড। এমনকি বিছানার চাদর বা বিছানা। হাতের ক্ষত নিয়মিত ড্রেসিং হচ্ছে না তার। ডাক্তার ঠিকমত চিকিৎসা সেবা দিচ্ছেন না। স্বজন না থাকায় অবহেলায় পড়ে আছেন সার্জারি ওয়ার্ডের বারান্দার পশ্চিম কোণে। ওয়ার্ডে আগত অন্য রোগীর স্বজনরা মাঝে মধ্যে খাবার মুখে তুলে দিচ্ছেন তার।

শহরের রায়পাড়া এলাকার বিলকিস খাতুন বলেন, তার আত্মীয় হাসপাতালে ভর্তি থাকাতে ৫ দিন নিয়মিত হাসপাতালে আসছেন তিনি। হাসপাতালে এসে ওই লোকটাকে এমন পড়ে থাকতে দেখেন। তার কোনো স্বজন এখানে না থাকাতে তার ঠিকমত চিকিৎসা হচ্ছে না। তিনি অসুস্থ লোকটাকে নিয়মিত খাবার খাইয়ে রেখে যান। এখন সে তার নাম, পরিচয় বলতে পারছে। তার পরিবারের লোকজনের সন্ধান পেলে হয়ত লোকটা দ্রুত সুস্থ হতে পারত।

হাসপাতালের ওয়ার্ড বয় আব্দুল্লাহ আল মামুন বলেন, অজ্ঞাত পরিচয়ে লোকটাকে ভর্তি করা হয়। তার ওষুধ চলছে। আগের চেয়ে স্বাভাবিক হয়েছে। যতটুকু মনে হয়েছে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার বিছানা করে দিলেও তা নষ্ট করে ফেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান বলেন, অজ্ঞাত পরিচয়ে চিকিৎসাধীন ব্যক্তির পরিচয় পেয়েছি। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। তাকে বাড়ি পৌঁছানোর ব্যাপারে আস্থা ফাউন্ডেশন নামে একটা সংগঠনের সাথে কথা হয়েছে। তারা লোকটিকে স্বজনদের কাছে পৌঁছে দেবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.