Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম
  • ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য
  • নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
  • পাবলিক পরীক্ষা সংস্কারে যশোরে শিক্ষা সংলাপ, ২১টি দুর্বলতা চিহ্নিত
  • ২৭ জুলাই থেকে চৌগাছা হাসপাতালে ২৪ ঘণ্টা সিজার সেবা
  • যশোর মোমিননগর সমবায় শিল্প ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
  • শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৫, ২০২৫

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আগামী ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলীর ঘোষিত তফসিলে এ তথ্য জানা গেছে। এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ১৬ নভেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই দিন সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে। ২৮ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লইয়ার্স কাউন্সিল তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী চূড়ান্ত করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক প্রার্থী এম. এ. গফুর এবং লইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক প্রার্থী ওয়াজিউর রহমানকে মনোনীত করা হয়েছে।

আইনজীবী সমিতি জেলা নভেম্বর নির্বাচন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটিতে যশোরের নজরুল ইসলাম

ক্ষমতার মুখোমুখি দাঁড়ানোয় ছিল মনির স্বভাবচারিত বৈশিষ্ট্য

নড়াইল জেলা সমিতি ঢাকার ৪১ সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.