বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) যশোরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা।
এ সময় বক্তারা বলেন, আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
