Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

যশোরের মুখ উজ্জ্বল করা তামিমের হাত ধরেই আসবে বিশ্বকাপ : জেলা প্রশাসক

জেলা প্রশাসনের সংবর্ধনা
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৪Updated:ডিসেম্বর ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
তামিম যশোরের মুখ উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, বয়স ভিত্তিক ক্রিকেটের এশিয়া কাপ এসেছে তামিমের হাত ধরে। আগামী যুব বিশ্বকাপ আসবে তামিমের হাত ধরে।

সেই সাথে তামিমের হাত ধরে ক্রিকেটের মূল বিশ্বকাপও একদিন বাংলাদেশ দল জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

যুব এশিয়া কাপে শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশোরের কৃতি সন্তান আজিজুল হাকিম তামিমকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবধর্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বক্তব্য রাখেন সংবর্ধিত আজিজুল হাকিম তামিম, তার পিতা হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শ্রীনিবাস হালদার, সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ। অনুষ্ঠান সঞ্চালন করেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। এ সময় তামিমের প্রথম কোচ আজিমুল হকসহ সাবেক বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

তামিম তার বক্তব্যে বিভিন্ন সময় পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে যাতে যশোর থেকে আরও নতুন ক্রিকেটার উঠে আসে তার জন্য জেলার বয়স ভিত্তিক ক্রিকেটারদের প্রতি নজর দেয়ার আহ্বান জানান।

সংবর্ধনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পৌর নির্বাচন : যশোরে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মুল্লুক চাঁদ

মার্চ ১, ২০২৬

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

মাদক-সন্ত্রাস দমনে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.