Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ
  • ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা
  • যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই
  • যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১
  • চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
  • যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাদক-সন্ত্রাস দমনে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
মাদক-সন্ত্রাস দমনে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করা।

যেকোন মূল্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়বো। কোনভাবেই মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের পক্ষে বিএনপি পৃষ্ঠপোষকতা করবে না।

শনিবার যশোর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ বিস্তার রয়েছে। সকলে আন্তরিক হলে মাদকের ভয়াবহতা কমে আসবে।

বিশেষ করে যে সকল রুট দিয়ে অবাধে মাদক আসে সেই রুটগুলো আগে চিহ্নিত করে নজরদারি বাড়াতে হবে। মাদক সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা আগে বন্ধ করতে হবে। মাদক কারবারি এবং সন্ত্রাসীরা রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। অনেকে প্রকাশ্যে নীতির কথা বলে, আড়ালে নীতিহীনতার কাজ করে।

এই সকল ব্যক্তিদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করতে হবে। তাদের নীতিহীন কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যাতে কোন ভাবে মাদক কারবারি এবং সন্ত্রাসীরা পৃষ্ঠপোষকতা না পায়।

প্রতিমন্ত্রী বলেন, আমার রাজনৈতিক দলের কোন নেতাকর্মীর নাম মাদক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কোন ছাড় দেয়া হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করা এবং তারেক রহমানের নেতৃত্ব মেনে চলা কোন ব্যক্তি মাদক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না। কোন ভাবেই কেউ যদি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে নিজের নাম জড়িয়ে ফেলে তাহলে তিনি দলের আদর্শচ্যুত হবেন। দলের আদর্শচ্যুত কোন ব্যক্তির দায় বিএনপি নেবে না।

তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না। পেশাদারিত্বের সাথে কাজ করবেন। কোন রাজনৈতিক কিংবা ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। খোলা মনে আত্মবিশ্বাসের সাথে জড়তাহীন ভাবে নিয়ম ও আইন মেনে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবেন। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুল আমিন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা

এপ্রিল ২২, ২০২৬

যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.