Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর মেডিকেল কলেজে গভীর রাতে ছাত্রলীগের গোপন বৈঠক

ক্যাম্পাসে উত্তেজনা; পুলিশ আটক করেনি কাউকে
banglarbhoreBy banglarbhoreআগস্ট ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক ভন্ডুল করে দিয়েছে প্রশাসন। সোমবার গভীর রাতে কলেজ ক্যাম্পাসে গোপন বৈঠকের খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে সাধারণ শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে। পরবর্তীতে মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ছাত্রদল নেতা ডা. প্যারিস উপস্থিত হয়ে উদ্ভুত পরিস্থিতি সামাল দেন।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে কলেজ ক্যাম্পাসে ছাত্র হোস্টেলের জেএমসি-১০ম ব্যাচের ছাত্র শেখ সাকিবের রুমে গোপন বৈঠক করছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি নাফিজ শহিদুল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, সহ সভাপতি সামী সাদিক, ফাহিম ফয়সাল।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা কর্মীদের কাছে জানতে চায়, তারা কেন হোস্টেলে এসেছে এবং তাদের উদ্দেশ্য কি ? উত্তরে শেখ সাকিব নামে এক ছাত্রলীগ নেতা উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাধারণ শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে জেএমসি-১২ ব্যাচের মেহরাব হোসেন ফাহিম ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতাহাতিতে লিপ্ত হয়।

পরে ছাত্রলীগ নেতারা, যশোর জেনারেল হাসপাতালে গতবছরের ৪ আগস্ট কথিত শান্তি সমাবেশে উপস্থিত থাকা তৎকালীন ছাত্রলীগের ক্যাডার ও শাহিন চাকলাদারের কর্মী ডাঃ ইমাম আল আজম খান এবং ডা. নাঈম হাসানকে কল করে হোস্টেলে ডেকে নিয়ে আসে। সাথে সাথে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠে। এমন সময় সাধারণ শিক্ষার্থীরা হোস্টেল সুপার ও ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম গাজী শরিফ উদ্দিন আহমদকে বিষয়টা অবহিত করে। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে উপস্থিত হয় যশোর কোতোয়ালি পুলিশ। তবে, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। সাধারণ শিক্ষার্থীদের অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতারা মেডিকেল কলেজের শিক্ষার্থী।

এ বিষয়ে, যশোরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব বলেন, বিগত দিনে হয়ত সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে বঞ্চনার শিকার। সেই ক্ষোভে কয়েকজন ক্যাম্পাসে বন্ধুর জন্মদিনে কেক কাটতে আসলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। ক্যাম্পাসে প্রশাসনের নজরদারি অব্যহত রয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, আমি ছুটিতে ছিলাম। এ বিষয়ে আমি অবগত নই।

গভীর গোপন ছাত্রলীগ বৈঠক মেডিকেল কলেজ যশোর রাত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.