Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লেবুতলা ইউনিয়নে ধানের শীষের প্রচারণা
  • যাদু-টোনা ও নির্যাতনের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
  • যশোরে অমিতের পক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনী প্রচার মিছিল
  • যশোরে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
  • জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ
  • ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে-রাহমাতুল্লাহ পলাশ
  • চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা
  • ইতিহাসে প্রথম বারের মত ভোট দিলের যশোর কেন্দ্রীয় কারাগারের একশ’ বন্দি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। পরে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এর আগে ভুক্তভোগী আদালতে অভিযোগ করেন। তার প্রেক্ষিতে বিচারক একজন আইনজীবীকে ঘটনাস্থল পরির্দশনে পাঠান। এবং উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে শহরের পুরাতন কসবা ফাতেমা হাসপাতাল এলাকার বাসিন্দা মোস্তফা কামাল দিপু জানান, শহরের পুরাতন কসবা মৌজায় ফাতেমা হাসপাতালের সামনে বিরোধপূর্ণ ১৩ দশমিক ৭৩ শতক জমি রয়েছে। জমিটি তাদের ভোগদখলে থাকলেও মালিকানা নিয়ে তার ফুফু বেগম শামসুন্নাহারের সাথে মামলা চলমান রয়েছে। এই বিরোধপূর্ণ জমি থেকে ১০ শতক ক্রয় করে রেজিস্ট্রি করে নেন একই এলাকার বাসিন্দা জিকেএম কামরুজ্জামান। এখন তিনি পুরো জমিতেই ভবন নির্মাণের কাজ শুরু করেছেন।

মোস্তফা কামাল দিপু অভিযোগ করেন, এর আগে গত বছর ১৭ নভেম্বর ওই জমিতে ভবন নির্মাণের চেষ্টা করেন কামরুজ্জামান। ফলে তিনি আদালতের দ্বারস্থ হলে আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একটি শুনানিতে অনিবার্যকারণবশত: তিনি অনুপস্থিত থাকায় আদালত ১৪৪ ধারা তুলে নেয়। আদালতের এই আদেশ রিভিউয়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে ৯ মার্চ শুনানির দিন ধার্য করেছেন। কিন্তু এরই মধ্যে গত ১৮ জানুয়ারি ওই জমিতে ফের নির্মাণ কাজ শুরু করেন কামরুজ্জামান।

নির্মাণ কাজে বাধা দিতে গেলে মোস্তফা কামাল দিপুসহ তার স্বজনদের হত্যার হুমকি দেয়া হয় বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন। পরে ১৯ জানুয়ারি তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু ওই অভিযোগকে তোয়াক্কা না করে আবার রোববার পাইলিং করে ভবণ নির্মাণের চেষ্টা চালায়।

অভিযোগের ব্যাপারে জিকেএম কামরুজ্জামান বলেন, আমার জমিতে আমি কাজ করেছি। এখানে দিপু কে। দিপু তো আর এ জমির মালিক না।’

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. তাহমুদ জানান, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায় না দেয়া পর্যন্ত কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

আদালতের আইনজীবী মাসুদ রানা বলেন, আদালতে নির্দেশে জায়গাটি পরির্দশন করতে এসেছি। সকল বিষয় নোট করে নিয়েছি। আদালতে সাবমিট করবো।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লেবুতলা ইউনিয়নে ধানের শীষের প্রচারণা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

যাদু-টোনা ও নির্যাতনের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

যশোরে অমিতের পক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনী প্রচার মিছিল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.