Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি
  • মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত
  • কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
যশোর শহর যানজটমুক্ত করতে দড়াটনায় বহুমুখী সেতুর দাবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে দড়াটানায় বহুমুখী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন অরাজনৈতিক সংগঠন জনউদ্যোগ। এ দাবিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘোপ নওয়াপাড়া রোডে আইইডি কেন্দ্র কার্যালয়ের কনফারেন্স রুমে এক মিডিয়া ক্যাম্পেইনে এ দাবি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ। লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন বিশিষ্ট শ্রমিক নেতা ও জনউদ্যোগের সদস্য মাহবুবুর রহমান মজনু।

বক্তারা বলেন, যশোর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, অফিসগামী মানুষ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও থ্রিহুইলারের বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে।

তারা বলেন, যশোর শহরের যানজটের অন্যতম প্রধান কেন্দ্র দড়াটানা এলাকা। দিনের অধিকাংশ সময় সেখানে যানজট লেগেই থাকে। বিভিন্ন সময়ে প্রশাসনের নানা উদ্যোগ নেয়া হলেও তা কার্যকর হয়নি। বরং দড়াটানা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

জনউদ্যোগের পক্ষ থেকে বলা হয়, দড়াটানা সেতুর উত্তর প্রান্তে তিনটি এবং দক্ষিণ প্রান্তে চারটি সড়ক রয়েছে। এই সাতটি সড়কের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে আধুনিক ও বহুমুখী সেতু নির্মাণ করতে হবে। প্রয়োজনে বহুতলবিশিষ্ট বা একাধিক ফ্লাইওভার সম্বলিত সেতু নির্মাণের প্রস্তাবও তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা গেলে যশোরবাসী তিনটি বড় সুফল পাবে- যানজট নিরসন, ভৈরব নদের ওপর চাপ কমানো এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি।

এছাড়া গরীব শাহ এলাকা ও কাঠেরপুল সংলগ্ন স্থানে আরও দুটি বিকল্প সেতু নির্মাণের প্রস্তাবও উপস্থাপন করা হয়। এতে শহরের পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহন সহজেই ভৈরব নদ পার হয়ে হাসপাতালসহ উত্তরাঞ্চলে যেতে পারবে বলে মত দেন তারা।

মিডিয়া ক্যাম্পেইনে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সৈয়দা মাসুমা বেগম এবং আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারসহ অন্যান্যরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় ‘পার্টনার কংগ্রেস’ কর্মশালা অনুষ্ঠিত

মে ২১, ২০২৬

কেশবপুর সদর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

মে ২১, ২০২৬

রামপালে ভূমিসেবা মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.