বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে মানুষের চলাচলের জন্য নবনির্মিত তিনটি কালভার্ট উন্মুক্ত করে দেয়া হয়েছে।

শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ তিনটি কালভার্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বৃক্ষ রোপণ করেন।

নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর ও তরফদার পাড়া থেকে আড়াপাড়ায় রাস্তার ওপর এবং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর তিনটি কালভার্টগুলি নির্মাণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে তিনটি এগুলি নির্মাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক,

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান,  সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Share.
Exit mobile version