Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
  • যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সম্মিলনী ইনস্টিটিউশন দিবসে মিলনমেলা

 সাত প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা
banglarbhoreBy banglarbhoreFebruary 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সম্মিলনী ইনস্টিটিউশনে প্রবেশ পথেই এক পাশে মসজিদ অন্য পাশে মন্দির। যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই প্রতিষ্ঠান থেকে ১৯৭৮ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এসএম জোবায়ের হোসেন। শনিবার সকালে সম্মিলনী ইনস্টিটিউশন দিবসে এসে পুরানো দিনের স্মৃতিচারণ করেন তিনি। তার স্মৃতিপটে ভেসে ওঠে আবেগ আপ্লুত সোনালী অতীতের কথা। তিনি বলেন, আমরা যখন এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়েছি তখন অনেক সুন্দর সময় পার করেছি। বন্ধুদের সাথে অনেক দুষ্টুমি করেছি। এই মাঠে খেলা করেছি। পুনর্মিলনীতে এসে আমার সেই সব ব্যাচমেট বন্ধুদের কথা মনে পড়ছে। আজকের দিনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। শুধু এসএম জোবায়ের হোসেন নয়, প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল রহমান বুলবুল, বীরমুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, রবিউল আলমসহ আরও অনেকে স্মৃতিচারণ করে বলেন, প্রতিবছর আমরা দল মত নির্বিশেষে বন্ধু, ছোট ভাই ও বড় ভাই মিলিত হই। সবার সাথে সাথে দেখা হয়। অনেক প্রিয় বন্ধুকে আমরা হারিয়েছি। এই দিনটি আমাদের কাছে মিলনমেলা।
যশোর সম্মিলনী ইনস্টিটিউশনে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজিত সম্মিলনী ইনস্টিটিউশন দিবস ও বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা এমন স্মৃতিচারণ করেন।
“এসো মাতি প্রাণের টানে, আপন আঙিনায়” স্লোগান সামনে রেখে যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের ১৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় পুনর্মিলনী অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে সকালে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীরা ঢাক ঢোল বাঁশি বাজিয়ে শহরে আনন্দ র‌্যালি বের করেন।
অনেকদিন পর একত্রিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। বহু বছর পর পুরনো বন্ধুদের সাথে পুনর্মিলিত হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ফটোসেশন করেন ও পুরনো স্মৃতিচারণে মগ্ন হন।
এদিন বিকেলে ইনস্টিটিউশন মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ডা. এম এ রশীদ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। অনেক দিন পর প্রিয় প্রতিষ্ঠানে অতিথি হিসেবে আসতে পেরে তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রিয় প্রতিষ্ঠানে আমরা মধুর সময় পার করেছি। ছাত্র শিক্ষকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা গুরুজনদের শ্রদ্ধা সম্মান করি। তারা আমাদের শাসন করেছিল বলেই আমরা পড়ালেখা শেষ করে কর্মজীবনে আসতে পেরেছি। প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে পড়াশুনার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে কৃতি প্রাক্তন শিক্ষার্থী দেবব্রত ঘোষ (ব্যাচ ১৯৬২), অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক (ব্যাচ ১৯৬৬), মঈন উদ্দীন বাঁশী (ব্যাচ ১৯৬৬), চিন্ময় সাহা (১৯৬৭), অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম লাকী (ব্যাচ ১৯৬৭), বীরমুক্তিযোদ্ধা অশোক কুমার রায় (ব্যাচ ১৯৬৮) কে সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার উপস্থিত ছিলেন। রাতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মিলনী ইনস্টিটিউশন দিবস শেষ হয়।

দিবসে প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা যশোর সম্মিলনী ইনস্টিটিউশন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা

    October 17, 2026

    যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের

    October 17, 2026

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.