Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সিএস অফিস : নয় পদের বিপরীতে প্রার্থী ৩৫ হাজার ৪৪১

banglarbhoreBy banglarbhoreJuly 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
আগামী ১৯ জুলাই শুক্রবার যশোর সিভিল সার্জন অফিসে নয়টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নয় পদে ১৯৯ জন জনবলের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৩৫ হাজার ৪৪১ জন চাকরি প্রত্যাশী।

শহরের ৪০ টি স্কুল, কলেজ, মাদ্রাসায় সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার ভিতরে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। লিখিত পরীক্ষার এক থেকে দুই দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। তারপর ২০ নম্বরের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। সরকারি চাকরির বিধান অনুযায়ী নির্ধারিত কোটা থাকবে। তবে লিখিত পরীক্ষায় পাশ করার পর কোটা কার্যকর করা হবে।

বুধবার (১০ জুলাই) সিভিল সার্জনের হলরুমে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে পরীক্ষা নেয়া হবে। মেধাভিত্তিতে নিয়োগ দেয়া হবে। কেউ দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে আর্থিক লেনদেনে যাবেন না। নিয়োগের সাথে আর্থিক কোন সর্ম্পক নেই। পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতা প্রমাণ করতে পারলেই চাকরি হবে। কোন টাকা লাগবে না। পরীক্ষার আগের দিন রাতে প্রশ্ন তৈরি করা হবে। নির্ধারিত নিয়োগ বোর্ডের ৫ জন কোনো প্রকার ডিভাইস ছাড়া প্রশ্ন তৈরির কক্ষে প্রবেশ করবেন। সকালে প্রশ্ন কেন্দ্রে পৌঁছালে তারা নির্ধারিত কক্ষ ত্যাগ করবেন।

তিনি আরও বলেন, এই পরীক্ষা শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করা হবে। কোনো প্রকার লেনদেনের প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষার খাতা মূল্যায়নে ১৫০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, মেডিকেল অফিসার রেহেনেওয়াজ রনি, অনুপম দাস, সামিনা পারভীন।

উল্লেখ্য, যশোর সিভিল সার্জন অফিসের ৩য় ও ৪র্থ শ্রেণীর জনবল নিয়োগে নয়টি পদে ৩৫ হাজার ৪৪১ জন আবেদনকারীর মধ্যে কম্পিউটার অপারেটর তিনটি শূন্য পদের বিপরীতে ১১৭ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদের বিপরীতে ২৮, পরিসংখ্যানবিদ তিনটি পদের বিপরীতে ১৯১, কীট তত্ত্বীয় টেকনিশিয়ান ২ টি পদের বিপরীতে ১৫৩ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান ২ টি পদের বিপরীতে ১৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ টি পদের বিপরীতে ৬৬৯, স্টোর কিপার ৭ টি পদের বিপরীতে ২ হাজার ৯৬০, স্বাস্থ্য সহকারী পদে ১৭১ টি পদের বিপরীতে ৩১ হাজার ৩৬ ও ড্রাইভার হিসেবে চারটি পদের বিপরীতে ২৭৪ জন আবেদন করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.