Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজুন ২, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার প্রতিবেদক
যশোরের সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে ঈদ লাকি কুপন ড্র-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার সময় সিটিপ্লাজা মার্কেটের সামনে থেকে কুপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

২ লাখ ৫০ হাজার লাকি কুপন সংগ্রহকারীদের মধ্যে ২০ জন কুপন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে প্রথম পুরস্কার ৩৫০ সিসি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার দেড় টনের একটি এসি, তৃতীয় পুরস্কার ২২০ লিটারের একটি ফ্রিজ, চতুর্থ পুরস্কার একটি এলইডি টেলিভিশন ও পঞ্চম পুরস্কার ৩০ লিটারের একটি মাইক্রোওয়েভ।

কুপন ড্র শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান।

সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি শাহারুল আলম জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন।

ক্রেতারা সিটি প্লাজা থেকে সর্বনিম্ন ৩০০ টাকার পণ্য কিনে একটি কুপন সংগ্রহ করেন। কুপন ড্রয়ে বিজয়ীদের ৩০ দিনের মধ্যে পুরস্কার গ্রহণ করতে হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জুন ১, ২০২৬

সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.