Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর হানাদার মুক্ত দিবস উদযাপনে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

banglarbhoreBy banglarbhoreDecember 6, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে যশোর হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। বাদ্যের তালে লাল-সবুজ রঙের বেলুন-ফেস্টুন উড়িয়ে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ছাড়াও বরমুক্তিযোদ্ধাগণ। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে টাউন হল ময়দানে জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় তিনি বলেন, ‘যশোরের মাটি খাঁটি সোনা। এখান থেকেই বিজয়ের সূচনা হয়েছিল। বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আজ এ আনন্দ শোভাযাত্রায় পথ চলছি। তিনি সকলকে আর্থ-সামাজিক ও মানবিক সমৃদ্ধ দেশ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানানোর পাশাপাশি সারাদেশের সকল শুভ কাজের সূচনায় যশোর নেতৃত্ব দেবে- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, মুক্তিযুদ্ধচলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, ডেপুটি কমান্ডার রবিউল আলম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন প্রমুখ।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল প্রাচীনতম এই যশোর জেলা। ওইদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। দেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। যশোরেই প্রথম উড়েছিল দেশের বিজয় পতাকা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.