বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর আসনে বিজয় লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তার প্রাপ্ত ভোট ১৭৩০২৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের।
দাঁড়িপাল্লা প্রকীকে তার প্রাপ্ত ভোট ১৬৫১২৯।
এতে বিজয়ীর সাথে তার ব্যবধান দাঁড়াচ্ছে ৭৮৯৪ ভোট।
যশোরের মোট ১৯০ কেন্দ্র থেকে ভোট গণনায় বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া গেছে।

