Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৪ : অবিরাম প্রচারণায় ব্যস্ত এনামুল হক বাবুল

banglarbhoreBy banglarbhoreDecember 30, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের পক্ষে সর্বস্তরের নেতাকর্মী অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকার প্রার্থীও ছুটে যাচ্ছেন নির্বাচনী এলাকা অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নে। তার অর্ধশতাব্দীর স্বচ্ছ রাজনৈতিক পরিচিতির কারণে মানুষ বুকে জড়িয়ে নিচ্ছে তাকে। বাড়ি বাড়ি গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, কর্মিসভা, দলীয় জনসভায় দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণ।
গতকাল বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিকালে বাকড়ি গোচারমাট মাঠে কর্মিসভা হয়। সেখানে উপজেলার শীর্ষ নেতা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। সভায় অংশ নেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। তাকে পেয়ে নৌকার স্লোগানে সভাস্থল মুখরিত করেন নেতাকর্মীরা। এ সময় এনামুল হক বাবুল বলেন, এই ঐক্যবদ্ধ শক্তিই সব অপশক্তিকে পরাজিত করে নৌকাকে জয়ী করবে, ইনশাআল্লাহ।
কর্মিসভায় বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা র ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক হাসানুজ্জামান কাজল, মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ।

জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সঞ্চালনা করেন সুব্রত সরকার বাপ্পা। সভায় বক্তারা যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিন সকালে অভয়নগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার ভোটে জিতিয়ে ক্ষমতায় আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরিষদের নেতারা। তারা জানান, নৌকার পক্ষে একাট্টা থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তারা।

গতকাল সকালে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিসভায় অংশ নেন এনামুল হক বাবুল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি সবার উদ্দেশে বলেন, নৌকা হলো বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। সবাই মিলে যশোর-৪ আসনে নৌকা প্রতীক তাকে উপহার দিতে হবে।এদিন সকালে অভয়নগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার ভোটে জিতিয়ে ক্ষমতায় আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরিষদের নেতারা। তারা জানান, নৌকার পক্ষে একাট্টা থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন তারা।
স্বভাবসুলভভাবেই ভোটের প্রচারের ব্যস্ততার মধ্যেই এনামুল হক বাবুল অসুস্থ নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে ছুটে যাচ্ছে তাদের বাড়িতে। গতকাল ৩ নম্বর চলশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অলিয়ার বিশ্বাস অসুস্থ থাকায় তাকে দেখতে তার বাড়িতে যান।
নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের জন্য অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বাচনী সভা ও গণসংযোগ করছেন। গতকাল অভয়নগরের ২ নম্বর সুন্দলী ইউনিয়নের ভাটবিলাতে নির্বাচনী সভা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.