Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৫ শেষ দিনে তৃণমূল বিএনপি’র প্রার্থিতা প্রত্যাহার

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
তৃণমূল বিএনপিকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে দল থেকে সম্পর্ক ছিন্ন করে যশোর-৫ (মণিরামপুর) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) আ.ন.ম মোস্তফা বনি। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এসময় তার সঙ্গে তার বড় ছেলে আবদুল্লাহ ইয়াসিন ও নিকট আত্মীয় মেহেদী ইমরান উপস্থিত ছিলেন।

নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে বনি বলেন, তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই অত্যন্ত হীনমন্যতায় ভুগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃষকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান এবং অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্লাটফর্ম নয়।’ তিনি আরও বলেন, ‘দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেরিতে হলেও এ বিষয়টি উপলব্ধি করতে পেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তৃণমূল বিএনপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ও যশোর-৫ মণিরামপুর আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’
প্রসঙ্গত, যশোর-৫ (মণিরামপুর) আসনে মেজর (অবসরপ্রাপ্ত) আ.ন.ম মোস্তফা বনিসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। আওয়ামী লীগ মনোনীত স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, জাতীয় পার্টির এমএ হালিম। এই আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইয়ের আভাস মিলেছে। নিজ দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে গত ৪ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান জাতীয় পার্টির এমএ হালিম। আর গতকাল সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী মেজর বনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.