Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
  • যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
  • যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন রোববার দুপুরে নিজেই ওই পাম্পে পরিদর্শনে যান এবং ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে যুবদলের নাম ব্যবহার করে পাম্প থেকে জোরপূর্বক তেল সংগ্রহ করে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করছিল। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কাও তৈরি হচ্ছিল।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ পাওয়া যায়। ফুটেজে দেখা যায়, যুবদলের নাম ভাঙিয়ে ওয়াসিম, নাহিদসহ আরও কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই এবং তেলের দামও বাড়ানো হয়নি। অযথা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

মার্চ ৩০, ২০২৬

নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার

মার্চ ২৯, ২০২৬

যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

মার্চ ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.