Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), যশোর জেলা শাখা।

রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় ৮ দফা দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশে এখনো দলিত জনগোষ্ঠী নানা ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যশোরের বিভিন্ন এলাকায় হোটেল ও চায়ের দোকানে একই পাত্রে খাবার পরিবেশন না করার মতো অমানবিক ঘটনা ঘটছে। যে ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা উল্লেখ করেন, যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা, খাজুরা বাজারসহ বিভিন্ন এলাকায় এবং বাঘারপাড়া ও চৌগাছা উপজেলার একাধিক স্থানে দলিত সম্প্রদায়ের মানুষদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

মানববন্ধন থেকে উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে, বৈষম্যবিরোধী বিল সংশোধন করে দ্রুত পাস, শিক্ষা ও চাকরিতে কোটা প্রবর্তন, জাতীয় শুমারিতে দলিতদের স্বীকৃতি, বাজেটে বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন ও ভূমি অধিকার নিশ্চিতকরণ, শ্রমিক হিসেবে স্বীকৃতি ও নিরাপত্তা সামফগ্র প্রদান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব এবং দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

বক্তারা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব বৈষম্য বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে সংগঠনের সদস্য বিশাল বিশ্বাস, সুজন বিশ্বাস, চন্দনা বিশ্বাস, স্বপ্ন বিশ্বাসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলিতদের মানববন্ধন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ২৭, ২০২৬

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.