নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলায় হাসিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শনিবার উপজেলার খড়িবাড়িয়া পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদে শনিবার কালিয়া উপজেলার খড়িবাড়িয়া পূর্বপাড়া গ্রামে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে হাসিবুর রহমানকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তা কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

