Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জুলাই ১১, ২০২৬

বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১১, ২০২৬
Facebook Twitter WhatsApp
বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থায়নে নির্মাণাধীন নতুন ক্রিকেট উইকেট দুর্বৃত্তদের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক এই উইকেটটি খেলার উপযোগী হওয়ার আগেই নষ্ট করে দেয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি পিছিয়ে গেছে মাঠ উন্নয়ন প্রকল্পের কাজও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পর্যায়ে ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে যশোর স্টেডিয়ামে নতুন একটি স্ট্যান্ডার্ড ক্রিকেট উইকেট নির্মাণের কাজ চলছিল। কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা ছিল।

তবে গত শুক্রবার বিকেলে একদল দুর্বৃত্ত সদ্য প্রস্তুত করা নরম উইকেটে অনধিকার প্রবেশ করে। তারা পিচের ওপর হাঁটাহাঁটি ও লাফালাফি করায় পুরো সারফেসজুড়ে অসংখ্য পায়ের ছাপ ও গভীর গর্তের সৃষ্টি হয়।

শনিবার সরেজমিনে দেখা যায়, অত্যন্ত যত্নের সঙ্গে প্রস্তুত করা উইকেটের সমতল অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্থানে গর্ত তৈরি হওয়ায় সেখানে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। ফলে উইকেটটি ব্যবহারের উপযোগী করতে এখন নতুন করে সমতলকরণ ও সংস্কার কাজ করতে হবে।

কর্মকর্তারা জানান, এ ঘটনায় শুধু কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতিই হয়নি, বরং মাঠ প্রস্তুতের নির্ধারিত সময়সূচিও পিছিয়ে গেছে। এতে স্থানীয় ক্রিকেটারদের অনুশীলন এবং ভবিষ্যতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা। তাদের ভাষ্য, জেলা ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ এই উদ্যোগে নাশকতা চালিয়ে দুর্বৃত্তরা শুধু একটি উইকেটই নষ্ট করেনি, বরং যশোরের ক্রিকেটের অগ্রযাত্রাকেই বাধাগ্রস্ত করেছে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে যশোর স্টেডিয়ামে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং নির্মাণাধীন ক্রীড়া অবকাঠামো সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.