Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুবলীগ নেতার ভিডিও ভাইরাল ‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

banglarbhoreBy banglarbhoreDecember 21, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি
অলোক চক্রবর্ত্তী নামে এক যুবলীগ নেতা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ করেছেন। গত ১৯ ডিসেম্বর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী পথসভায় তিনি এ বক্তব্য দেন। ওই পথসভার ২ মিনিট পাঁচ সেকেন্ডের অডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয়। এ ঘটনার পর অনেকেই সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার নিশ্চয়তা পেলে তারা ভোটকেন্দ্রে যাবেন, নয়তো যাবেন না। অলোক চক্রবর্ত্তী গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এই আসনের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, গত ১৯ ডিসেম্বর সন্ন্যাসগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এই পথসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমান। নেতাকর্মীরা জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে যুবলীগ নেতা অলোক সবাইকে অনুষ্ঠানের ভিডিও করতে নিষেধ করেছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে অলোক চক্রবর্ত্তীকে বলতে শোনা যায়, ‘বিএনপির ভোট দিতে আসার দরকার নেই। তার পরেও যদি কেউ আসে তাহলে সেটা পরে বুঝা যাবে। যারা আওয়ামী লীগে বিশ্বাস করে, উন্নয়নে বিশ্বাস করে, যারা নৌকায় বিশ্বাস করে, যারা শাহীন চাকলাদারকে নেতা হিসাবে মানে আর যারা এই ইউনিয়নে হাবিব ভাইকে (ইউপি চেয়ারম্যান) নেতা হিসাবে মানে তারাই শুধু ভোটের মাঠে যাবে। আমি যেতে নিষেধ করবো না। যারা শাহীন চাকলাদার বিরোধী তাদের ভোটের মাঠে যাওয়ার দরকার নেই। যারা নৌকার পক্ষে ভোট দিবেন, তারাই ভোটের মাঠে যাবেন। তা না হলে যাওয়ার দরকার নেই। কথা কিন্তু ক্লিয়ার।’ নেতাকর্মীদের উদ্দেশ্য অলোক বলেন, ‘অনেকেই আমাদের বক্তব্য ভিডিও করছেন। কেউ ভিডিও করবেন না। আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। হাবিব ভাইয়ের বিরুদ্ধে না, শেখ হাসিনা বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। দেশে বিদেশি এর সঙ্গে এলাকা ভিত্তিক চক্রান্ত শুরু হয়েছে। আমাদের বক্তব্য রেকর্ড করে নির্বাচন কমিশনে পাঠাতে পারে। ওসব করে কিচ্ছু হবে না। এই অঞ্চলের নেতাকর্মীদের বলি স্বতন্ত্রদের আশ্রয় দিচ্ছেন, পক্ষ নিচ্ছেন। তাদের নাম বলবো না। এই গৌরিঘোনা ইউনিয়নে আমরা আওয়ামী লীগ করি। ফলে ওই সমস্ত দালালদের সুযোগ দিবো না। ওদের (স্বতন্ত্র) পুলকে যারা ভোটের মাঠে আসবে, তাদের কচা দিয়ে কি করবো তা কিন্তু বলতে পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভিডিও সম্পর্কে জানতে চাইলে যুবলীগ নেতা অলোক চক্রবর্ত্তী বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। ভিডিওটি এডিট করা। কেশবপুরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তাতে কাউকে নিষেধ বা জোর করা লাগবে না। সাধারণ ভোটারা এমনিতেই ভোট দিতে আসবে। আর এই বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, ‘ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে কেশবপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন ও জেলা পরিষদের সাবেক সদস্য আজিজুল ইসলাম, জাতীয় পার্টির জিএম হাসান।

কেশবপুর নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই যশোর-৬ যুবলীগ নেতা শাহীন চাকলাদার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.