বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালীর সহধর্মিণী কালী দাসী বাওয়ালী (৭২) মারা গেছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ডুমুরতলায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ ছয় মাস ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
কালী দাসী বাওয়ালী শ্রমজীবী মানুষের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নারী সংগঠনের নেত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন। এলাকার নারীদের সংগঠিত করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা ছির তার।
জীবদ্দশায় তিনি সংসারের প্রয়োজনে শ্রম বিক্রি করে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি ভবদহ আন্দোলনে স্বামী রণজিৎ বাওয়ালীকে সহযোগিতা করতেন বলে জানান তার স্বামী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক গাজী আবদুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য শিব পদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, প্রিয়ব্রত ধর, হরিনাথ বিশ্বাস সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, রাজু আহমেদ প্রমুখ।
