Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
  • ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
  • চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

রবিউল-রাহিমা ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বড় ডাক্তার দেখাইয়ে একটু শান্তি লাগতেছে’

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৬, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা (যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির রবিউল-রাহিমা
ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া মিলেছে। গতকাল উপজেলার বন্দবিলা
ইউনিয়নের আরশাদ আছিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ চিকিৎসা
শিবিরের উদ্বোধন করা হয়। প্রথমদিনে চিকিৎসা পেয়েছেন যশোরের বাঘারপাড়া
উপজেলা ও পাশর্^বর্তী মাগুরার শালিখা উপজেলার ছয়গ্রামের তিনশ নারীসহ
বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শতাধিক শিক্ষার্থী। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।
কথা হয় চিকিৎসা নিতে আসা শালিখা উপজেলার ভরতপুর গ্রামের ষাটোর্ধ্ব
সাফিনা বেগমের সাথে। তিনি বলেন, ‘শরীর দুর্বল, বল-শক্তি পাইনে। গরিব মানুষ,
ট্যাহা-পয়সার অভাবে টাউনে যায়ে চিকিৎসা করতি পারিনে। এখনে আইসে বড়
ডাক্তার দেখাইয়ে শরীরডা একটু শান্তি লাগতেছে। ডাক্তারে দেকলো, ওষুধও পালাম।’
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানিয়ার মা সেলিনা খাতুন বলেন, ‘পাঁচ
বছর বয়সে বুঝতে পারি তানিয়া বুদ্ধি প্রতিবন্ধী। অনেক ডাক্তার দেখিয়েছি।
আজকে স্কুলে এসে ডাক্তার দেখালাম। তিনি বলেছেন, ভিটামিন ডি-এর অভাব। ওষুধ
দিয়েছেন। আল্লাহ মাফ করবেন।’ আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির
সাধারণ সম্পাদক শামীম আক্তার বলেন, ‘সেবার মানসিকতা নিয়ে আমরা কাজ করে
যাচ্ছি। এলাকাবাসীর দোরগোড়ায় বিনামূল্যে স্থাস্থ্যসেবা ও ওষুধ পৌঁছে দিতে
কাজ করছি। প্রথম দিনেই ব্যাপক সাড়া পেয়েছি। এর মাধ্যমে বিদ্যালয়ের
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও নিয়মিত স্বাস্থ্যসেবা পাবে। ধারাবাহিক এ
কর্মসূচি প্রতিমাসের প্রথম সোমবার আয়োজন করা হবে।’ ##
০৬.১১.২০২৩

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

মার্চ ১, ২০২৬

শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস

মার্চ ১, ২০২৬

রামপালে ভোক্তা অধিকারের জরিমানা

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.