Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
  • চৌগাছায় ট্রাকচাপায় সেলুন কর্মী নিহত
  • পাইকগাছায় আরএফএল’র বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার : সহকর্মী পলাতক
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৮, ২০২৫

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে যশোরে জামায়াতের মিছিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর উপজেলা আমীর আশরাফ আলী, মহর নায়েবে আমীর মাৗলানা ইসমাইল হোসাইন, আব্দুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক। সমাবেশ পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি ইমরান হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসূল বলেন, দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। অসাধু ব্যবসায়ী ও সিন্ডিগেট ভাঙ্গতে হবে। এ ব্যাপারে অন্তর্বতী সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানান তিনি। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

জামায়াতের মিছিল যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

চৌগাছায় ট্রাকচাপায় সেলুন কর্মী নিহত

পাইকগাছায় আরএফএল’র বিক্রয়কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার : সহকর্মী পলাতক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.