Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘রাইস ট্রান্সপ্লান্টার’ ব্যবহারে শ্রমিক সংকট ও ব্যয়ভার নিয়ন্ত্রণ করা সম্ভব : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
২০২৪-২৫ অর্থবছরে বোরো মৌসুমে মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শালিয়াট মাঠপাড়ায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার।

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ২০১০ সালে এ প্রকল্প চালু হয়েছে। ‘রাইস ট্রান্সপ্লান্টার’ যন্ত্রের মাধ্যমে ধান চাষে কৃষকের পাশাপাশি সরকারও লাভবান হচ্ছে। খরচ কম সে কারণে এ প্রযুক্তি ব্যবহারে কৃষিশ্রমিকের সংকট নিরসন এবং ব্যয়ভার নিয়ন্ত্রণ করাও সম্ভব। তুলনামূলক ফলনও বেশি। এ পদ্ধতির চাষাবাদে ১০ থেকে ১৫ দিন আগেই কাটার উপযোগী হয়ে থাকে ধান।

তিনি আরও বলেন, দেশে দিনে দিনে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য শিক্ষিত যুবকরা এ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করতে পারে। এতে কৃষি আধুনিক হবে এবং বেকারত্বও কমবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত অপরিচালক (শস্য) সমরেন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার কৃষি অফিসার হাসান আলী, কৃষি প্রকৌশলী সুজাউল হক।

অন্যান্যদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষকদের পক্ষে শালিয়াট গ্রামের জাবের হোসেন, উপসহকারী কৃষি অফিসার আবু ছায়াদ মো. আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন যশোর সদর উপজেলার উপ সহকারী কৃষি অফিসার তারিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির।

সংকট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.