Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জের মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব

banglarbhoreBy banglarbhoreApril 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি

মণিরামপুর উপজেলা রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকার মাঠে মাঠে শুরু হয়েছে নতুন ধান কাটার মহোৎসাব। দিগন্তজোড়া প্রান্তরে সোনালী ঢেউ। বৈশাখের উত্তাল বাতাসে পাকা ধানের শীষের দোলায় মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর মাঝেই দেখা গেলো কাস্তে হাতে ব্যস্ত কৃষকরা ধান কাটতে। মাঠের পর মাঠ এখন সোনালি রঙের পাকা ধানে ভরে আছে যতদূর চোখ যায়। ফসলের ক্ষেতে ধান কাটার ধুম পড়েছে।

মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের মাঠে মাঠে পাকা ধান কেটে গোলায় তুলতে ব্যস্ত কৃষাণীরা। কোনো কোনো ক্ষেতে কৃষক ধান কাটছেন, আবার কোনো কোনো ক্ষেতের ধান। এখনও পুরোপুরি পাকেনি কৃষকেরা কেউ ধান কাটছেন, কেউ বাঁধছেন আঁটি। আবার কেউবা ঘাড়ে করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন বাড়িতে। মোবারাকপুর গ্রামের বোরো চাষি আবুল খায়ের বলেন, বৈশাখের প্রচণ্ড খরতাপে সকাল থেকে পড়ন্ত বেলা পর্যন্ত মাঠে মাঠে কৃষক সোনালী ধান কাটছেন। একদিকে কৃষকরা ধান কেটে বাড়ির আঙিনায় জড়ো করছেন, অন্যদিকে হাতে বা মিশন দিয়ে একই সঙ্গে ধান ঝাড়ার কাজ সম্পন্ন করছে কৃষাণীরা। ধান ঝাড়ার শেষে বাতাসে ধান উড়িয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে ঘরে কিম্বা গোলায় তোলার কাজে কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন।লক্ষণপুর গ্রামের কৃষক আবু দাউদ বলেন, আমাদের এখন দম ফেলার ফুরসত নেই। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তিনি আরো বলেন, মাঠ জুড়ে ধান কাটার মহোৎসব শুরু হয়ে গেছে। কয়েক বছর ধরে গ্রামে ধান কাটা শ্রমিক সংকট চলছে যে কারণে অনেক গৃহিণীও মাঠে এসে ধান কাটছেন। গ্রামের কৃষক প্রবীণ মল্লিক বলেন, বিস্তীর্ণ মাঠজুড়ে এখন বোরো ধান কাটার উৎসব চলছে। ফলন মোটামুটি ভালো হওয়ায় কৃষকরাও খুশি, কিন্তু ফড়িয়া বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতায় ফসলের কাক্সিক্ষত মূল্য পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে রয়েছে শঙ্কা। তিনি অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে তারা ধানের ভাল ন্যায্যমূল্য পান না। তিনি আরোও বলেন, সরকার বোরো ধানের দাম আগেভাগে নির্ধারণ করে দিলে কৃষক ভালো দাম পাবেন। অনেক জমির মালিক বলেন, ধান কাটার শ্রমিক খুব কম পাওয়া যাচ্ছে, ফলে বেকায়দায় পড়তে হচ্ছে। চালুয়াহাটি ইউনিয়ন কৃষি উপসহকারী বলেন, এ বছর ১ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে।

অনেক জায়গা বোরো ধানকাটা শুরু হয়ে গেছে। কৃষি উপসহকারি মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, পোকার আক্রমণের পরও শেষ পর্যন্ত এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে, এর মধ্যে প্রায় ৩০ শতাংশ ধান কাটা হয়ে গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    October 17, 2026

    নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

    October 17, 2026

    ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.