Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জের রাস্তায় অবৈধ গাড়িতে মাটি বহন, ঝুঁকিতে পথচারীরা

সড়কে অবৈধ যান বন্ধের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের
banglarbhoreBy banglarbhoreজুলাই ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাটি বহনকারী অবৈধ গাড়ি চলাচল করায়, রাস্তার উপর কাঁদামাটি পড়ে রাস্তার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কাঁদামাটি ও সৃষ্টি ধুলাবালির কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীরের রাস্তা দিয়ে চলাচলের ঝুঁকি বাড়ছে। রাজগঞ্জের কলেজ যাওয়ার রাস্তা, ত্রিমোহনী রোডের শশ্মান মোড়সহ বিভিন্ন পাকা রাস্তায় চলাচল করছে মাটি বহনকারী অবৈধ গাড়ি।

গাড়িতে করে মাটি বহন করায় রাস্তার উপর কাঁদামাটির দলা পড়ছে। এতে করে ওই রাস্তার উপর পড়া কাঁদামাটি ও মাটি থেকে সৃষ্টি ধুলাবালির কারণে চরম দুর্ভোগে এলাকাবাসী রয়েছে। শনিবার দেখা গেছে- রাজগঞ্জ ত্রিমোহনী রোডে ও কলেজ রোডে মাটি ভর্তি ট্রাক্টর ট্রলি প্রচণ্ড গতিতে মাটি বহন করছে। এতে করে মাটির কিছু অংশ রাস্তার উপর পড়ছে। এই মাটি গুঁড়ো হয়ে ধুলোবালিতে পরিণত হচ্ছে। আবার কাদামাটি পিচ্ছিল হয়ে চরম খারাপ পরিবেশ সৃষ্টি হচ্ছে। যার কারণে চরম স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। মাটি বহনকারি এই অবৈধ গাড়িগুলো রাজগঞ্জের ব্যস্ততম সড়কগুলোতে বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা বিল্লালসহ অনেকেই জানান- মাটি বহন করার কারণে পাকা রাস্তা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এই গাড়ি থেকে কাঁদামাটির দলা রাস্তার উপর পড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অনেক সময়, অনেক মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয় বাসিন্দারা গাড়ি চালকদের সাবধানে, মাটি বহন করতে ও রাস্তার উপর যাতে কাঁদামাটি না পড়ে সে দিকে খেয়াল রাখতে বললেও, সেসব কোনো কথা শুনছে না গাড়ি চালকেরা। যে কারণে এলাকাবাসী চরম বিপদে আছে এবং দুর্ঘটনার আশংকায় আছে। বেশি সমস্যা হচ্ছে স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের। তারা প্রচণ্ড ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে। এই অবৈধ গাড়িগুলো ব্যস্ততম সড়কে চলাচল নিষিদ্ধ রাখার দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.