Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে ঈগলের এজেন্টকে পিটালেন চেয়ারম্যান আবুল হোসেন

banglarbhoreBy banglarbhoreJanuary 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলীর পক্ষে কাজ করায় মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন একজনকে মারপিট করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নৌবাহিনীতে চাকরিরত ছেলের জন্য প্রত্যয়নপত্র আনতে গেলে পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল হককে গালি-গালাজ করে কাগজ পত্র ছুড়ে ফেলে দেন চেয়ারম্যান আবুল হোসেন। এ সময় তিনি জহুরুলকে গালি দিয়ে বলেন ‘ভাত খাবা নাঙ্গের আর গীত গাবা ভাতারের।’ ঈগলের নির্বাচনী এজেন্ট জহুরুল প্রতিবাদ করলে চেয়ারম্যান লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করেন। এ সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্য মোখলেসুর রহমান, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, আফজাল খাঁ, সেলিম মেম্বারসহ আরো কয়েকজন জহুরুলকে পিটাতে পিটাতে ও টেনে হেঁচড়ে পরিষদ থেকে প্রায় ১শ গজ দুরে পাঁকা রাস্তা পর্যন্ত নিয়ে আসে।
পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে মণিরামপুর হাসপালে ভর্তি করে। গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে মশ্মিমনগর ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, চেয়ারম্যান আবুল হোসেন জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে সক্রিয় কর্মী ছিলেন। নির্বাচনে পরাজয়ে ক্ষিপ্ত হযেই তিনি জহুরুল হককে মারপিট করেন। আহত জহুরুল হকের পরিবার সূত্র জানিয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে, চেয়ারম্যানের এই জঘন্যতম কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়নবাসী জোর দাবি জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলি কাছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.