Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে ভ্রাম্যমাণ মৌমাছি চাষে সফল সুমন ও এনামুল

banglarbhoreBy banglarbhoreAugust 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ সংবাদদাতা

পলালেখা করে চাকরি করে সংসারের স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি সামাজিক মান মর্যদার ইচ্ছা থাকলেও দারিদ্রতার কষাঘাতে সে স্বপ্ন যখন ব্যর্থ হওয়ার মুখে ঠিক তখনই ভ্রাম্যমাণ মধু চাষ করে সফলতা পেয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের দুই মধু চাষি সুমন ও এনামুল।

ভারাক্রান্ত হৃদয়ে নিজের সফলতার কথা বলছিলেন, উপজেলার হাসাডাংগা গ্রামের সুমন ও এনামুল হক। তারা বলেন, দারিদ্রতার কারণে অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে স্বল্পপরিসরে মৌমাছির চাষ শুরু করি।

চালুয়াহাটি গ্রামের শেষ মাথায় রয়েছে তাদের মৌমাছি খামার। আলাপের সময় সুমনও এনামুল তুলে ধরেন মৌ-চাষের বিভিন্ন দিক। ২০২৩ সালে দুইজন মাত্র ৬৪টি বাক্স দিয়ে মৌচাষ শুরু করলেও বর্তমানে তাদের ১২১টি মৌ বাক্স রয়েছে। মৌচাষের জন্য ঘুরে বেড়ান বিভিন্ন জায়গা। শুরুতে নিজ গ্রামের নজরুলের জমিতে বাক্স বসিয়ে গড়ে তোলেন খামার।

তারা জানান, ৫ থেকে ৬শ’ টাকা খরচ করে তৈরি করা হয় এক একটি বাক্স। প্রতিটি বাক্সে থাকে ৭টি করে চাক। যা বাজার থেকে কিনতে হয় প্রতিটি সাড়ে পাঁচশ টাকা দরে। প্রতিটি বাক্স দিয়ে কমপক্ষে দুই বছর অনায়াসে মধু সংগ্রহ করা যায়।

প্রতিটি বাক্সে একটি করে রাণী মৌমাছি ছাড়াও অসংখ্য পরিমাণে মৌমাছি থাকে। প্রতিটি মৌমাছি সরিষাসহ বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে ওই বাক্সে জমা করে। এরপর সাত থেকে দশ দিন পরপর একবার করে ওই বাক্স থেকে প্রায় দুই কেজি পরিমাণ মধু সংগ্রহ করেন তারা। প্রতিটি বাক্স থেকে বছরে প্রায় ১০০ থেকে ১৬০ কেজি মধু সংগ্রহ করা যায়।

খুচরা বাজারে প্রতিকেজি মধু ৫০০শত টাকা করে বিক্রি করলে ও এখনো পর্যন্ত এবছরের পাইকারি দাম সম্পর্কে কিছু জানতে পারেননি তারা। মূলত শীত মৌসুমে সরিষা ফুল থেকে আসে সবচেয়ে বেশি মধু।

তবে সারাবছরই বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা হয় মধু। বিভিন্ন এলাকার মধুব্যবসায়িরা তাদের কাছ থেকে পাইকারি মূল্যে মধু কিনেন।

এছাড়া বিভিন্ন কোম্পানির কাছে মধু বিক্রয় করেন সুমোন। এ ব্যাপারে এনামুল বলেন, মৌমাছি চাষ করে সংসার জীবনে বেশ ভালোই আছি। তবে পাইকারি মধু বিক্রিতে সরকারিভাবে দাম নির্দিষ্ট করে দিলে আরও বেশি লাভবান হওয়া যেতো বলে অভিমত সুমনের।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.