Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে মাচা পদ্ধতিতে টমেটো চাষে সফল আবু কালাম

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হায়াতপুর সাহাপুর মাঠের জামতলা মোড়ে রাস্তার নিচে মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক আবু কালাম। আধুনিক এ চাষ পদ্ধতিতে টমেটো চাষাবাদ করলে জনবলসহ খরচ কম লাগে। জমি রোগ-বালাই থেকে মুক্ত থাকে এবং ফলন বেশি হয়।
উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, জমিকে উত্তমরূপে তৈরি করে প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার মিশিয়ে বেড তৈরি করে সেখানে বিজ বপণ করতে হয়। তারপর সে বেডগুলি মাচায় পেপার দিয়ে ঢেকে দিতে হয়। মাচায় পেপার হলো বিশেষ ধরনের পলিথিন। বিজ থেকে চারা গজানোর পর চারার স্থান থেকে মাচার পেপার ছিড়ে দিলে চারাগুলি মাথা তুলে বড় হতে পারে। এই মাচায় পদ্ধতিতে চাষাবাদ করলে জমিতে আগাছা জন্মাতে পারে না। সেচের অতিরিক্ত পানি জমে জমি বিনষ্ট হয় না। অতিরিক্ত সারের প্রয়োজন হয় না। ফলে জমি চাষাবাদে শ্রম কমে যাওয়ায় কৃষি শ্রমিক কম লাগে, উৎপাদন খরচ কমে যায়। জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। ফলনও অনেক বেশি হয়। এছাড়া গাছের আয়ু বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ সময় পর্যন্ত ফলন পাওয়া যায়। এতে করে কৃষক সবদিক থেকে লাভবান হয়। এ পদ্ধতি এলাকায় জনপ্রিয় হলে উৎপাদন বৃদ্ধিসহ কৃষকরা বেশ লাভবান হবেন বলে তারা আশা করেন।
সাহাপুর গ্রামের আবু কালাম বলেন, আমি প্রথম বারের মতো মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে সাফল্য পেয়েছি। তিনি বলেন, ৪০শতক জমিতে মাচা পদ্ধতিতে টমেটোর চাষাবাদে তার সর্বমোট খরচ হয়েছে ৩০হাজার টাকা। জমিতে যেভাবে ফলন এসেছে তাতে করে তিনি কমপক্ষে দুই লাখ ৫০হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে ধারণা। তিনি আরও বলেন, প্রথম বারের সফলতায় আগামী মৌসুমে দুই বিঘা জমিতে এই পদ্ধতিতে টমেটোর চাষ করবেন তিনি। তার মতো করে অন্যান্য কৃষকদেরও আহ্বান জানাবেন টমেটোর চাষ করতে। আর সেক্ষেত্রে তিনি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলেও জানান।
কৃষি উপ-সহকারী কর্মকর্তা ফারহানা ফেরদৌস বলেন, এই পদ্ধতিতে চাষাবাদ করলে অল্প শ্রম আর কম খরচে অনেক বেশি লাভ হয়। তিনি আশা করেন ভবিষ্যতে এই পদ্ধতিতে চাষাবাদ বৃদ্ধি পাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.