রাজগঞ্জ প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে লাভের মুখ দেখতে চলেছেন কৃষক।
কৃষি সংশ্লিষ্টরা বলেন, ভোজ্যতেলের জোগান দিতে এবং আমদানি নির্ভরশীলতা কমাতে সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজগঞ্জের মোবারকপুর গ্রামের কৃষক আব্দুল বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। আমি সরিষা কাটা ও মাড়াই করছি। একই গ্রামের কৃষক কালাম বলেন, সরিষা চাষে খরচ কম, লাভ বেশি। আর সরিষা চাষ করলে বোরো রোপণের সময় ওই জমিতে সার কম দিতে হয়।
স্থানীয় উপসহকারী কৃষি র্কমর্কতা এসএম মারুফুল হক বলেন, কৃষকরা এই ফসলটাকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষাবাদ করে থাকে। আমরা প্রতিবছর সরিষা চাষের জন্য কৃষকদের সরকারিভাবে প্রণোদনা দিয়ে থাকি এবারও দিয়েছি। তিনি বলেন, ইতিমধ্যে কৃষকরা সরিষা কাটা ও মাড়াই শুরু করেছে, ফলনও ভালো পাচ্ছে। আশা করছি বাজারে ভালো দামও পাবেন তারা।
শিরোনাম:
- ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
- কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
- নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
- ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
- যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
- মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
- বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
